ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপি পিআর নির্বাচন কোনো ভাবেই গ্রহণ করবে না- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

রাজনীতি | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৪:৫৮ অপরাহ্ন

banglahour

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ সংবিধানের আলোকে সরাসরি ভোট দিতে অভ্যস্ত এবং এটিই তারা প্যাকটিস করেছে। কাজেই দেশের মানুষ পিআর ভোট কি, প্রার্থীকে তারা দেখলোই না, প্রার্থীকে তারা চিনেন না, সেই প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এটা বাংলাদেশে ৫৪ বছরে প্রাকটিস হয় নাই, পাকিস্তানে ২৪ বছরেও প্রাকটিস হয় নাই এবং ব্রিটিশ আমলেও এটা প্রাকটিস হওয়ার সুযোগ ছিলো না। কোন সাংবিধানিক আদেশ করে বা কোন প্রেসিডেনশিয়াল প্রগামেশন করে চাপিয়ে দিলে তা পরবর্তীতে জনগন ভাল ভাবে নিবে না। বিএনপিও তা কোন অবস্থাতেই গ্রহণ করবে না। আমরা মনে করি দেশের সর্ব্বো” আইন সংবিধান এবং সেই সংবিধানের ধারাবাহিকতায় আজকের অন্তবর্তীকালিন সরকার সর্ব্বোচ অবস্থান ধরে রেখেই সংবিধানের আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় দিনাজপুরের হাকিমপুরের চন্ডিপুর সর্বজনিন মন্দিরে সনাতন ধর্মাম্বলীদের সাথে শারদীয় দুর্গাপুজার শুভেচ্ছা বিনিমিয় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম