জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের ফাঁকে মঙ্গলবার জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি অকোনজো-ইওয়েলা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তারা বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি, উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং বাণিজ্য সম্প্রসারণে বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর বাণিজ্য সুবিধা নিশ্চিতকরণ নিয়েও আলোচনা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় বাংলাদেশের স্বার্থ সুরক্ষায় ডব্লিউটিও’র সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
