ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতিসংঘের ভাষণে নির্বাচনের প্রস্তুতি জানাবেন প্রধান উপদেষ্টা :প্রেস সচিব

বিশ্ব | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।

(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১০:১২ পূর্বাহ্ন

banglahour

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। সোমবার বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশ দূতাবাস কোনো আইনগত পদক্ষেপ নিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমাদের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস যথাযথ যে কর্তৃপক্ষ আছে তাদের জানানো হয়েছে। আপনারা দেখেছেন এ ঘটনায় একজন ধরা পড়েছে। আমরা এ বিষয়ে একটি স্পষ্ট বিবৃতি দিয়েছি। মূলত রাজনৈতিক নেতৃবৃন্দের আমাদের সঙ্গে বের হওয়ার কথা ছিল কিন্তু ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ভিন্ন দিক থেকে তাদের আসতে হয়েছে। আমাদের প্রস্তুতি ছিল, তবে কিছু কমিউনিকেশনের গ্যাপ রয়েছে। এগুলো নিয়ে আমরা দেখছি।

প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ কী করতে পারে সেটি তো আমরা জুলাই-আগস্টে দেখেছি। তারা গুম করতে পারে, খুন করতে পারে, লাখ লাখ মানুষকে তারা ফেক কেস দিতে পারে। এমন কোনো অপকর্ম নাই যেটা তারা করতে পারে না। এখন ফলাফলে দেখেন তারা কোথায় গিয়ে ঠেকেছে। রাস্তার ছ্যাচরাদের মতো তাদের অবস্থান। যারা একটা ছোট বাচ্চাকেও ছাড়েনি তারা কী করতে পারে সেটি আমরা জানি।প্রধান উপদেষ্টার জাতিসংঘে বক্তব্য প্রসঙ্গে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার গত ১৪ মাস ধরে কী কী কাজ করেছে, বাংলাদেশে গত ১৪ মাস যে খুব চ্যালেঞ্জিং ছিল সেগুলো কিভাবে মোকাবিলা করেছে এবং আমাদের নির্বাচনের প্রস্তুতি কেমন, জিওপলিটিক্যাল যেসব ইস্যু রয়েছে সেসব বিষয়গুলো তার বক্তব্যে আসবে।প্রেস সচিব বলেন, বাংলাদেশের একটি ফাউন্ডেশনাল নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে পেতে যাচ্ছি। ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। এটা খুবই উৎসবমুখর নির্বাচন হবে। এ বিষয়ে বিশ্ববাসীকে জানানো হবে। বিশ্বের বড় বড় নেতারা জানিয়েছেন তারা এ বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম