ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে প্যারিস মেয়রের বৈঠক

বিশ্ব | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।

(১১ মাস আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১২:৩২ অপরাহ্ন

banglahour

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্যারিসের মেয়র অ্যান হিদালগো। মঙ্গলবার স্থানীয় সময় ড. ইউনূসের হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার ভূমিকা এবং বৈশ্বিক শরণার্থী সংকট বিশেষ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের পথে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি মাইলফলক, যা দেশের গণতন্ত্রের নতুন যুগ সূচনা করবে।
প্যারিস মেয়র অ্যান হিদালগো এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, আমি আপনার নেতৃত্বকে সম্মান করি। আপনি অসাধারণ কাজ করছেন।
বৈঠকে উভয় নেতা রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক তহবিল ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। হিদালগো বিশ্বব্যাপী শরণার্থী শিবিরে উন্নত জীবনমান নিশ্চিত করার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে রোহিঙ্গারা একদিন নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরতে পারবেন।
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, আগামী সপ্তাহে জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যা এ জটিল সংকট সমাধানে নতুন দৃষ্টি আকর্ষণ করবে।
এছাড়া, তিনি মেয়র হিদালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন সরকারের জ্যেষ্ঠ সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম