ঢাকা, ২৯ আগস্ট ২০২৬, শনিবার, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নিউইয়র্কে কসোভো প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠক : বাংলাদেশ-কসোভো সম্পর্ক জোরদারের আহ্বান

বিশ্ব | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১১ মাস আগে) ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৭:২৫ অপরাহ্ন

banglahour

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বুধবার নিউইয়র্কের একটি হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন কসোভোর প্রেসিডেন্ট ভিওসা ওসমানি।

বৈঠকে অভিবাসন, বাণিজ্য, বাণিজ্যিক সহযোগিতা ও জনগণের পারস্পরিক আদান-প্রদানসহ নানান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রেসিডেন্ট ওসমানি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, কসোভোকে স্বীকৃতি দেওয়া প্রথম দিককার দেশগুলোর একটি ছিল বাংলাদেশ। তিনি উল্লেখ করেন, টানা দ্বিতীয় বছরের মতো দেশটি দক্ষিণ-পূর্ব ইউরোপে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। যুদ্ধ-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে কসোভো তার অর্থনীতি পুনর্গঠন করেছে এবং বর্তমানে এটি নিরাপত্তা ও আইনের শাসনের দিক থেকে ইউরোপের অন্যতম সুরক্ষিত দেশ।

ওসমানি জানান, ক্রমবর্ধমান সংখ্যক বাংলাদেশি কর্মী কসোভোতে কাজ করছেন এবং সেখানকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে তিনি বাংলাদেশের সঙ্গে একাধিক বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন। বিশেষ করে টেক্সটাইল খাতে দ্বিপাক্ষিক চুক্তি করার সুপারিশ করেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রেসিডেন্ট ওসমানিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কসোভোর একটি বাণিজ্য প্রতিনিধি দলকে ঢাকা সফরে পাঠানোর আহ্বান জানান। তিনি দুই দেশের তরুণদের মধ্যে নিয়মিত এক্সচেঞ্জ প্রোগ্রামেরও প্রস্তাব দেন।

বৈঠকে উপস্থিত আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা কসোভোর আতিথেয়তা ও আন্তরিকতার ব্যাপারে প্রশংসা করেছেন।

এ বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি কো-অর্ডিনেটর লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম