ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বিশ্ব | মাইনুল ইসলাম, নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র।

(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৯:৫০ পূর্বাহ্ন

banglahour

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় বিশ্বনেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের তিনটি প্রধান রাজনৈতিক দলের ছয়জন শীর্ষ নেতা জাতিসংঘ সদর দপ্তরের হলে উপস্থিত থাকবেন।

প্রধান উপদেষ্টার বাংলায় দেয়া ভাষণে গুরুত্ব পাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারকে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা, গত ১৪ মাসে নেয়া সংস্কার উদ্যোগ এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি। পাশাপাশি রোহিঙ্গা ইস্যু ও থ্রি জিরো কর্মসূচিও বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন তিনি।

প্রেস সচিব শফিকুল আলম জানান, ড. ইউনূসের ভাষণে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আগামী বছরের ফেব্রুয়ারিতে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়টি। এছাড়া তিনি বিশ্বনেতাদের জানাবেন কিভাবে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে চলেছে।

জাতিসংঘের মূল অধিবেশনের পাশাপাশি এখন পর্যন্ত প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা।

প্রধান উপদেষ্টার ভাষণের সময় রাজনৈতিক নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ী নেতারাও উপস্থিত থাকবেন জাতিসংঘ সদর দপ্তরে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম