ঢাকা, ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জাতিসংঘে যুবশক্তির গৌরবগাথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

বিশ্ব | মাইনুল ইসলাম, নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র।

(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৯:৫৩ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশের তরুণরা ২৪শে জুলাই যে বীরত্ব দেখিয়েছে, তা বিশ্বের ইতিহাসে এক অনন্য নজির। সেই গৌরবগাথাই জাতিসংঘের ১৯৩টি দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘ সফরের চতুর্থ দিনে নিউইয়র্ক সদর দফতরে অনুষ্ঠিত ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে World Programme of Action for Youth-এর ৩০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন তিনি।

বক্তব্যে জুলাই আন্দোলনের সময় আহতদের কথা স্মরণ করেন ড. ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের সংস্কার ও গণতন্ত্রের রূপান্তরে তরুণদের দায়িত্বশীল অংশগ্রহণ ছিল অতুলনীয়। তারুণ্যের শক্তির প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষের বয়স ২৭ বছরের নিচে, আর গত বছর সেই তরুণ প্রজন্ম স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে যে অবিশ্বাস্য শক্তি দেখিয়েছে, তা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে।

এর আগে সাধারণ পরিষদের সাইডলাইনে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আলোচনায় পারস্পরিক সহযোগিতা ও উন্নয়ন ইস্যু উঠে আসে।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম