ভয় পাবো না দাপটে, জবাব দেবো ব্যালটে এ স্লোগানে ৫ দফা দাবির সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার পর চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্ত মঞ্চের সামনে থেকে জেলা জামায়াতের আমীর রুহুল আমিনের নেতৃত্বে মিছিলটি বের হয়। জুলাই ঘোষণা ও সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত এ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী রুহুল আমিন, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সদর উপজেলা আমীর বেলাল হুসাইন, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, ইউনিট সদস্য আব্দুর রউফ ও শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি কাইমুদ্দিন হিরোক।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। অন্যথায় আন্দোলন আরও বেগবান করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
