ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

রাজনীতি | হিজলা প্রতিনিধি।

(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৮:৩৬ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির বাস্তবায়নের দাবিতে বরিশালের হিজলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ বাকি বিল্লাহ পাঠাগার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ কেন্দ্রীয় ৫ দফা দাবির বাস্তবায়নের আহ্বান জানিয়ে স্লোগান দেন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন। সভাপতিত্ব করেন হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পিআর ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এবারের নির্বাচনে কাউকে ভোট ডাকাতি করতে দেব না। এজন্য নেতাকর্মীদের সর্বদা সতর্ক থাকতে হবে।

সমাবেশে অন্যান্য বক্তারাও অবিলম্বে কেন্দ্র ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবি জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম