ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বালাগঞ্জে ৩১ দফা বাস্তবায়নে মহিলা দলের মতবিনিময় সভা

রাজনীতি | সিলেট প্রতিনিধি।

(১ বছর আগে) ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ৮:৩৮ অপরাহ্ন

banglahour

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা।

শুক্রবার বিকেলে বালাগঞ্জ উপজেলা সদরে মহিলা দলের নেত্রীবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে আত্মনির্ভরতার পথ দেখিয়েছিলেন। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে যুগান্তকারী অবদান রেখেছেন। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে রূপরেখা দিয়েছেন, তা তরুণ প্রজন্মসহ প্রতিটি শ্রেণি-পেশার মানুষের মধ্যে আশার আলো জাগিয়েছে।

দিনা রহমান আরও বলেন, গত ১৫ বছরে দেশে উন্নয়নের নামে লুটপাট, দমননীতি ও গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি সেই অন্ধকার থেকে জাতিকে মুক্তি দিয়ে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলবে। তিনি নারীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী চপলা রানী দাস, মিনা বেগম, পিয়ারা বেগম মেম্বার, খয়রুন বেগম, রুবী বেগম, সাজনা বেগম, ফাতেহা বেগম, সাফিয়া বেগম, সুবিনা বেগম, সাহেনা বেগম প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম