চুয়াডাঙ্গার দর্শনায় স্মার্ট টিম সদস্যদের সমাবেশে জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন বলেছেন, জুলাই বিপ্লব ধারণ করেই আগামী রাজনীতি এগিয়ে নিয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে।
শুক্রবার সকাল ৮টায় দর্শনা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আইটি বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির আপত্তি নেই। তবে একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়েও তাদের আপত্তি নেই।
রুহুল আমিনের দাবি, এ বক্তব্য থেকেই প্রমাণিত হয় যে বিএনপি কতটুকু জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে রাজনীতি করছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মতো সুষ্ঠু ফলাফল দিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
