ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধামরাইয়ে জামায়াতের বিক্ষোভে

রাজনীতি | মো. সাফায়েত খান ওপেল ধামরাই (ঢাকা) প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৪:৫৩ অপরাহ্ন

banglahour

পিআর পদ্ধতি ছাড়া এই দেশে ভোট ডাকাতি বন্ধ হবে না। স্বাধীনতার পর থেকে আমরা সুষ্ঠু নির্বাচন দেখিনি।” — এমন মন্তব্য করেছেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা কাজী মো. আব্দুর রউফ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধামরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

আব্দুর রউফ অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কেউ ভোট দিতে পারেনি। তিনি আরও বলেন, আমরা আর প্রহসনের নির্বাচন চাই না। পিআর পদ্ধতিতেই ভোট ডাকাতি রোধ সম্ভব। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন দিতে হবে।

বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন ধামরাই থানার আমির ও আসন সচিব মাওলানা মো. আ. হালিম। মিছিলটি বিকেল সাড়ে ৫টার দিকে ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মূল ফটকের সামনে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, পৌর আমির মাওলানা শামছুল আলম, সাধারণ সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম