ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিআর সিস্টেম দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র: ফয়সল চৌধুরী

রাজনীতি | সিলেট প্রতিনিধি।

(১১ মাস আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৯ অপরাহ্ন

banglahour

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, পিআর (প্রোপোরশনাল রেপ্রেজেন্টেশন) সিস্টেম বাংলাদেশকে অস্থিতিশীল করার একটি ষড়যন্ত্র। তিনি বলেন, “যে সিস্টেম দেশের মানুষ বুঝে না, জানে না, সেটি বাস্তবায়ন করা সম্ভব নয়। পিআর নির্বাচনী আইন বা সংবিধানে কোথাও নেই। কিন্তু কিছু কুচক্রী মহল এটি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। তবে জনগণ এই চক্রকে ভালোভাবে চিনে এবং নির্বাচনে তাদের উপযুক্ত জবাব দেবে।”

ফয়সল চৌধুরী আরও বলেন, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করতে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নেতাকর্মীদের এই দফা অনুযায়ী কাজ করতে হবে এবং এলাকার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা প্রয়োজন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি কমিউনিটি সেন্টারে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই ও সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন।

সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ-সভাপতি বদরুল আলম, পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাজান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ইউনিয়নের সব ওয়ার্ডের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম