ঢাকা, ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষা | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(৯ মাস আগে) ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩৪ অপরাহ্ন

banglahour

কুমিল্লায় এসএসসি পরীক্ষা-২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল কুমিল্লা নগরীর একটি পার্টী সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কুমিল্লার স্বনামধন্য মিশু টিচিং হোমের আয়োজনে এবং মিম টিচিং সেন্টারের সহযোগীতায়  অনুষ্ঠানে ৪ শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শহীদ আনোয়ার গার্লস কলেজের সহকারী অধ্যাপক এস এম আরমান, প্রধান বক্তা ছিলেন মীম টিচিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান।বিশেষ অতিথি ছিলেন ফৌজদার হাট ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ নাজমুল হক শিকদার, কুমিল্লা ও সিলেট ক্যাডেট কলেজের সাবেক প্রভাষক যোবায়ের।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশু টিচিং হোমের ব্যবস্থাপনা পরিচালক   ওমর ফারুক মিশু। অনুষ্ঠানে কুমিল্লা   থেকে উত্তীর্ণ ঢাকার নটরডেম, ভিকারুননিসা ও হলিক্রসের বেশ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানের এক পর্যায়ে কুইজ প্রতিযোগীতা পরিচালনা করেন ডাক্তার আবরার হামীম।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯