ময়মনসিংহের মুক্তাগাছায় পাঁচ দিনের পূজা-অর্চনার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ত্রিমোহনী নতুন বাজার আয়মান নদীতে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হয়। নদীর তীরজুরে ছিল বিষাদের সুর।
গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেই বিকেল থেকে ঢাক-ঢোল, কাঁসর ঘন্টা আর সাউন্ড বক্সের ডিজে গানের তালে তালে বিভিন্ন মন্দির, পাড়া ও মহল্লা থেকে শোভাযাত্রা নেওয়া হয় নতুন বাজার আয়মান নদীর তীরে। পরে নদীতে দেওয়া হয় বিসর্জন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ, মুক্তাগাছা ৫৬ প্রহর মাঠ রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি স্বপন চন্দ্র সাহা, ওসি তদন্ত জুলুস খাঁন পাঠান সহ অনেকেই।
এ বছর মুক্তাগাছায় ১০৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৪২টি মুক্তাগাছা পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে ৬৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মালম্বীদের বিষাদের সুরে বিকেল ৫টা থেকে প্রতিমা বিসর্জন শুরু হয় ও শেষ হয় রাত ১০টায়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
