ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে অসহায় নারী ও এতিমদের মাঝে খাবার বিতরণ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি

(১ বছর আগে) ৬ অক্টোবর ২০২৫, সোমবার, ৪:০০ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাল্টি সেক্টরাল প্রকল্পের আওতায় অসহায় নারী ও এতিম শিশুদের মাঝে ৬০ টি খাবার ও ১২ টি সেলাই মেশিন  বিতরণ করা হয়েছে।

আজ সোমবার(৫ অক্টোবর) দুপুর ১২ টায় Amal al salihah অর্থায়নে ও মৃত্তিকা ( সমাজ উন্নয়নমূলক প্রতিষ্ঠান) এবং সাদকায়ে যারিয়াহ ফাউন্ডেশন স্থানীয় সহযোগী সংস্থার বাস্তবায়নে  মাদ্রাসার অসহায় নারী ও এতিম শিশুদের মাঝে এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে মৃত্তিকার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বক্কর সিদ্দিক,সাদকায়ে যারিয়াহ ফাউন্ডেশনের  চেয়ারম্যান মোঃ জাকির মোল্লা,ভাইস চেয়ারম্যান মির্জা ফেরদৌস। এ সময় কটিয়াদী প্রেসক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, বাংলা আওযার কটিয়াদী প্রতিনিধি মিয়া মোহাম্মদ সিদ্দিক,বাংলাদেশের খবর কটিয়াদি প্রতিনিধি মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম