ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুলিয়ারচরে গাজাঁসহ ২ মাদক কারবারি গ্রেফতার

অপরাধ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ৮ অক্টোবর ২০২৫, বুধবার, ২:০৩ অপরাহ্ন

banglahour

 কুলিয়ারচরে গাজাঁসহ ২ মাদক কারবারি কে গ্রেফতার করেছে সিপিসি-২, র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় ১৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ লিটন মিয়া (৫৪) ও মোঃ মিলন মিয়া (৩৭)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে কুলিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।  র্যাব-১৪ ভৈরবক্যাম্পের সিনিয়রসহকারীপরিচালকমিডিয়াঅফিসার অধিনায়কের পক্ষে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার  রাতে কুলিয়ারচর উপজেলার নোয়াগাঁও গ্রামস্থ মৌলভী বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মাদককারবারী  ২ জনকে ১৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য গাঁজা এর আনুমানিক বাজার মূল্য ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা। এছাড়াও গ্রেফতারকৃত মাদককারবারিদের  ০২ টি মোবাইল ফোন এবং মাদক ক্রয়/বিক্রয়ের নগদ ২০০০/- (দুই হাজার) টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে  কুলিয়ারচর থানায় আলামতসহ মাদককারবারিদের হস্তান্তর করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম