দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম প্রাকৃতিক দূর্যোগর্পূণ খুলনার ডুমুরিয়া এলাকার সাইক্লোন সেন্টার পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে বৃষ্টি ও জোয়ারের প্রবল পানিতে ভয়াবহ জলাবদ্ধতার শিকার এলাকাগুলোতে র্দূগত মানুষের অবস্থা সরেজমিন দেখতে এবং আশ্রয় কেন্দ্র পরির্দশন করেন। এ সময় তিনি দুটি সাইক্লোন সেন্টার ঘুরে দেখেন এবং এলাকার র্দূগত মানুষের সাথে মতবিনিময় করে খোঁজ খবর নেন। উপদেষ্টা এ সময় সাইক্লোন সেন্টারের ব্যবহার উপযোগী করতে এবং র্দূযোগের সময় যেন র্দূগত মানুষ সেখানে আশ্রয় নিতে পারে তার ব্যবস্থা নিতে প্রয়োজণীয় নির্দেশনা দেন।
এ সময় উপদেষ্টার সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজাওয়ানুর রহমান, খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল-আমীন, প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা আবদুল্লাহ বায়েজিদসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা বাগেরহাটের দূর্যোগ প্রবন এলাকা ও র্দূগত মানুষের অবস্থা সরেজমিন পরিদর্শন যান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
