ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে এমপিওভুক্ত ৫১ শিক্ষা প্রতিষ্ঠানের কর্মবিরতি পালন

শিক্ষা | মিয়া মোহাম্মদ সিদ্দিক,কিশোরগঞ্জপ্রতিনিধি

(১১ মাস আগে) ১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ৫:০৫ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এমপিওভুক্ত ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাক কর্মচারীরা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে  সারা দেশের মতো কর্মবিরতি পালন করেছেন। সোমবার  থেকে শুরু হওয়া এ কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত  শ্রেণিকক্ষে ফিরবেন না।  বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাস্তবায়ন এবং জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকগণের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি ডেকেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
রোববার  দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জলকামান ও লাঠিচার্জ করে। এতে অনেক শিক্ষক বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। পরে কেউ কেউ প্রেসক্লাব এলাকায় ফিরে অবস্থান নেন, আবার কেউ শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। সেখান থেকেই তারা লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ  ফজলুল হক জোয়ারদার আলমগীর জানান, গত ১৩  আগস্ট জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে, যা শিক্ষক-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম