খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গোলাবারুদ ও মাদকসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও লবণচরা থানা পুলিশ আজ ভোর ৫ ঘটিকা লবণচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় একটি বাড়িতে যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী হীরা (৩৫) কে গ্রেফতার করে করে। তার পিতা আবু শেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের তেলিগাতি গ্রামের বাসিন্দা । গ্রেফতারকৃত আসামীর হেফাজত থাকা ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১১৮৭ পিস ইয়াবা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
সন্ত্রাসমুক্ত নগরী গড়ার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীও নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
