ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এক মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য এমপি প্রার্থীরা

রাজনীতি | বাগেরহাট প্রতিনিধি

(১০ মাস আগে) ১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ৯:২৭ অপরাহ্ন

banglahour

বাগেরহাটে তরুণদের নেতৃত্বে নির্বাচনী ইস্তেহার প্রণয়ন উদ্যোগে সংলাপ  অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইডের যৌথ আয়োজনে জেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মাধ্যমে তরুণ ও স্থানীয় জনগণের দাবি-দাওয়া আগামী নির্বাচনী ইস্তেহারে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সূচনা হয়েছে বলে দাবী করছে আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, এএসএম মন্জুরুল হাসান মিলন।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট ১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী এম এ সালাম,  জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থি শেখ মন্জরুল হক রাহাদ, এনসিপি প্রার্থী সৈয়দ মোর্শেদ আনোয়ার, ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ জিল্লুর রহামান, বাগেরহাট ২ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম,  জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থি শেখ আঃ ওয়াদুদ, , এনসিপি প্রার্থী মোল্লা রহমত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাও. মোশারেফ হোসেন।

বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, টেকনাফ ও চট্টগ্রাম জেলার তরুণদের অংশগ্রহণে এই উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় একটি জনকেন্দ্রিক ও তরুণনেতৃত্বাধীন নির্বাচনী ইস্তেহার তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে তরুণরা তাদের স্থানীয় সমস্যা ও দাবিসমূহ রাজনৈতিক নেতাদের সামনে তুলে ধরেন। আলোচনায় উঠে আসে জলবায়ু সহনশীলতা, জীবিকা নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পানির অধিকারসহ নানা স্থানীয় ইস্যু। তরুণরা জোর দিয়ে বলেন, তাদের কণ্ঠ যেন স্থানীয় উন্নয়ন ও রাজনৈতিক প্রতিশ্রুতিতে প্রতিফলিত হয়।

অনুষ্ঠানে এএসএম মন্জুলুল হাসান মিলন  বলেন, “এই ধরনের অংশগ্রহণমূলক প্রক্রিয়া জনগণ ও নীতিনির্ধারকদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।”এই কর্মসূচির লক্ষ্য হলো একটি তরুণ-অন্তর্ভুক্ত গণতন্ত্র গড়ে তোলা, যেখানে নির্বাচনী ইস্তেহার জনগণের প্রকৃত চাহিদা থেকে তৈরি হবে এবং নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিদের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিশ্চিত করা যাবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম