গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে মহানগর জামায়াতে ইসলামী।
আজ (মঙ্গলবার) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন। মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি কামরুল এহসান এমরুলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা জামায়তে ইসলামীর আমীর আব্দুল করিমসহ মহানগরের নেতৃবৃন্দ।
জনগণের মতামতকে শ্রদ্ধা করে অবিলম্বে জামায়াতের ৫-দফা দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান বক্তারা। সেই সাথে ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের জনগণ রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দেন তারা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
