ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানে জাতীয় যুবশক্তির জেলা কমিটির আত্মপ্রকাশ

রাজনীতি | বান্দরবান প্রতিনিধি

(১০ মাস আগে) ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৬:০০ অপরাহ্ন

banglahour

বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর)  দুপুরে শহরের হোটেল গ্র্যান্ড ভ্যালি হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জেলার আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, জাতীয় যুবশক্তি সংগঠনটি এনসিপি গঠনের আগেই কার্যক্রম পরিচালনা করছিল। পরে এনসিপি আনুষ্ঠানিকভাবে গঠিত হওয়ার পর এটি দলের সহযোগী সংগঠন হিসেবে যুক্ত হয়।

তিনি জানান, বান্দরবান জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ৪১ সদস্যের সমন্বয়ে আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনসুর আলম, যুগ্ম আহ্বায়ক চনুমং মারমা, বাবুল নন্দী ও টমাস ত্রিপুরা এবং সদস্য সচিব মোহাম্মদ ইউনুসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম