ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ডব্লিউএফপি’র ভারপ্রাপ্ত প্রধানের বৈঠক

বিশ্ব | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(৭ মাস আগে) ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৭:৩৭ অপরাহ্ন

banglahour

বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর খাদ্য সহায়তা অব্যাহত রাখতে সংস্থাটি অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, রোহিঙ্গা সংকট এখনও আমাদের রোমভিত্তিক জাতিসংঘ সংস্থার শীর্ষ অগ্রাধিকারের একটি বিষয়।

মঙ্গলবার ইতালির রাজধানী রোমে এক হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে মূলত রোহিঙ্গা সংকট, গাজা ও সুদানের দুর্ভিক্ষ পরিস্থিতি, এবং বিশ্বব্যাপী ক্ষুধা মোকাবিলায় তহবিল সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কার্ল স্কাউ অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন,
গত ১৫ মাসে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অগ্রাধিকার হিসেবে পুনরায় তুলে ধরতে আপনার (ইউনূসের) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরে অধ্যাপক ইউনূসের আহ্বানে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকটি রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ পুনরুদ্ধারে সফল হয়েছে।
স্কাউ বলেন, এটি ছিল একটি গুরুত্বপূর্ণ বৈঠক। আমাদের নিশ্চিত করতে হবে যে এটি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

বৈঠকে উভয় নেতা রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তার জন্য নতুন উৎস থেকে তহবিল সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। স্কাউ জানান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন মানবিক সহায়তার প্রতিশ্রুতির পরও ডব্লিউএফপি প্রত্যেক রোহিঙ্গা শরণার্থীর জন্য মাসিক ১২ ডলার করে খাদ্য বরাদ্দ অব্যাহত রাখবে।

অধ্যাপক ইউনূস বিশ্ব ক্ষুধা মোকাবিলায় ডব্লিউএফপি’র বৈশ্বিক নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশে নতুন স্কুল ফিডিং কর্মসূচি চালুতে সংস্থাটির সহায়তার জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন,
এশিয়ার কয়েকটি দেশ স্কুল ফিডিং কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। আমরাও মানোন্নয়ন ও ধীরে ধীরে সম্প্রসারণের মাধ্যমে এ কর্মসূচি শক্তিশালী করতে চাই।

বৈঠকে গাজায় খাদ্য সংকট ও বিশ্বব্যাপী প্রায় ৩০ কোটি মানুষের খাদ্য অনিরাপত্তা নিয়েও আলোচনা হয়। স্কাউ জানান, ডব্লিউএফপি বর্তমানে গাজায় শত শত খাদ্যবাহী ট্রাক সরবরাহ অব্যাহত রেখেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯