ঢাকা, ১০ আগস্ট ২০২৬, সোমবার, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত ৬০৬ নবীন সৈনিক

জাতীয় | ব্যুরো প্রধান খুলনা

(৯ মাস আগে) ১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ১১:০৪ পূর্বাহ্ন

banglahour

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ৬০৬ নবীন সৈনিককে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর সেন্টার এবং স্কুলের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ  অনুষ্ঠিত হয়েছে। খুলনার জাহানাবাদ সেনানিবাসে বুধবার সকালে শহীদ লেঃ কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে  ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি  প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। 
প্রধান অতিথি, প্যারেডে অংশগ্রহণকারী সকল নবীন সৈনিককে দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকতে বলেন। তিনি দেশের যে কোন প্রয়োজনে নবীন সৈনিকগণের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্যও নির্দেশনা প্রদান করেন। 
উল্লেখ্য, প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে দেশের সর্ববৃহৎ ৬০৬ জন রিক্রুট শপথ গ্রহণ করে।
রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে সর্ব বিষয়ে সর্ব শ্রেষ্ঠ রিক্রুট মোঃ সাকিবুল ইসলাম, সর্ব বিষয়ে দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট মোঃ সোলাইমান মৃধা এবং সর্ব বিষয়ে তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট মোঃ শামীম হোসেন'কে প্রধান অতিথি অভিনন্দন জানান।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯