ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‎পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে আদায়ের লক্ষ্যে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

রাজনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১০ মাস আগে) ১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২:১৭ অপরাহ্ন

banglahour

 পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে আদায়ের লক্ষ্যে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
‎বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
‎মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য  প্রার্থী রুহুল আমিন।
‎তিনি তার বক্তব্যে বলেন,'বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী এবং সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছি। এখন জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা পাঁচ দফা দাবি উত্থাপন করেছি, যা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে'।
‎মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা-১  আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, প্রশিক্ষণ বিভাগের সভাপতি  জিয়াউল হক, সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হুসাইন, অর্থ সম্পাদক কামাল উদ্দিন৷ আইটি বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষযক সভাপতি দারুস সালাম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী ও সেক্রেটারী আবেদ- উদ দৌলা টিটন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর  এ্যাডভোকেট হাসিবুল ইসলাম প্রমুখ।
‎মানববন্ধনে জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও পৌর শাখার কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা পাঁচ দফা দাবির পক্ষে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম