ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে হেযবুত তওহীদের মতবিনিময় সভা

রাজনীতি | আলী আকবর, জামালপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২:৩৪ অপরাহ্ন

banglahour

জামালপুর জেলা হেযবুত তাওহীদের উদ্যোগে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমকর্মীদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শহরের আজাদ ট্রেড সেন্টারে একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন, হেযবুত তওহীদ এর সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হল বাপ্পা,জামালপুর জেলা হেযবুত তওহীদের  সভাপতি আনোয়ার হোসেন ও সদর উপজেলা হেযবুত তওহীদ এর সভাপতি সুলতান মাহমুদ মেহেদী।

এসময় বক্তারা বলেন, সমাজে অন্যায়, দুর্নীতি ও নৈতিক অবক্ষয় দিন দিন বাড়ছে। এর সমাধান একমাত্র ইসলামের ন্যায়ভিত্তিক আদর্শেই সম্ভব। ইসলাম শুধু ব্যক্তিজীবনের নয়, রাষ্ট্র পরিচালনারও পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দিয়েছে। তারা আরও বলেন, হেযবুত তওহীদের এই আহ্বান কোনো রাজনৈতিক আন্দোলন নয় বরং আল্লাহর বিধানের ভিত্তিতে ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, মানবরচিত বিধানের পরিবর্তে আল্লাহর দেয়া বিধানের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রকে সংস্কার করার প্রস্তাব করছে হেযবুত তওহীদ। দেশের চলমান সংকট নিরসনে হেযবুত তাওহীদের প্রস্তাবনাকে একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করে তিনি এই বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম