ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে শিক্ষার্থীদের ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে সেমিনার অনুষ্ঠিত

শিক্ষা | সিলেট প্রতিনিধি

(১০ মাস আগে) ১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ৪:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫০ অপরাহ্ন

banglahour

শিক্ষার্থীদের ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে ও  ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বাড়াতে সিলেটের এমসি কলেজে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ কর্মসূচির আওতায় লিড ব্যাংক হিসেবে কর্মসূচীর আয়োজন করেছে সিটি ব্যাংক পিএলসি। 
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট'র নির্বাহী পরিচালক খালেদ আহমদ।
সেমিনারে বাংলা কিউআর-এর ব্যবহার ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়, যা ক্যাশ-টু-ডিজিটাল ইকোসিস্টেম গঠনের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা বলেন,যে কোন পণ্য বা সেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে নগদ অর্থ, কার্ড বা চেক ব্যবহৃত হয়। নগদ অর্থে পরিশোধ ঝুঁকিপূর্ণ, চেকে পরিশোধ সময়সাপেক্ষ ও জটিল। তাই ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে সারাদেশে নানা কর্মসুচী পালন করছে বাংলাদেশ ব্যাংক। এতে টাকা ব্যবস্থাপনা ব্যয় কমবে। পাশাপাশি লেনদেন প্রক্রিয়াও সহজতর হবে
ক্যাশলেস লেনদেন বাড়লে নগদ অর্থ ব্যবহারের ওপর নির্ভরতা কমবে এবং ব্যক্তি থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ হবে।
বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান। সেমিনারে এমসি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ভিডিও বার্তায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আহসান হাবিব মনসুর।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম