ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলার মানববন্ধন

রাজনীতি | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী প্রতিনিধি

(১০ মাস আগে) ১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ৫:০০ অপরাহ্ন

banglahour

পাঁচদফা দাবীতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা।  ১৫ অক্টোবর, বুধবার, বিকেল সাড়ে তিনটায় পটুয়াখালী চৌরাস্তায় এ মানববন্ধনের আয়োজন করে তারা। 
তারা দাবী করেন নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারী এবং উক্ত আদেশের উপর গনগণভোটের আয়োজন করা এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করাতে হবে। 
পটুয়াখালী জেলার সভাপতি হাওলাদার মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী এইচ.এম. আব্দুল হাকিম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা ও উপজেলা এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী-১ আসনের এমপি প্রার্থী মুফতি হাবিবুর রহমান হাওলাদার। পটুয়াখালীর-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল মালেক আনোয়ারী, পটুয়াখালী-৩ আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মুফতি আবু বকর।
বক্তারা বলেন, জুলাই ২৪ এর অভ্যুত্থানের ফলে দেশের জনগণ শাসন ব্যবস্থার একটি আমূল পরিবর্তন চায়। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের জনগণের ভাষা বুঝেই জনগণের স্বার্থ রক্ষার জন্যই পি.আরসহ ৫ দফা বাস্তবায়নের দাবী করছে। সরকার যদি এই পাঁচ দফা দাবী মেনে না নেয় তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশের জনগণকে সাথে নিয়ে অধিকার আদায় করে ছাড়বে। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম