ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আইএমএফের চাপিয়ে দেওয়া শর্তে আর নতি স্বীকার নয়: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

বিশ্ব | মাইনুল ইসলাম, নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র।

(৭ মাস আগে) ১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ৯:১৫ অপরাহ্ন

banglahour

ঋণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপিয়ে দেওয়া কোনো অতিরিক্ত শর্তে নতি স্বীকার করবে না বাংলাদেশ এমন সোজাসাপ্টা অবস্থান জানিয়েছেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এই মন্তব্য করেন।

করোনা-পরবর্তী সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধস নামার পর ২০২২ সালে তৎকালীন সরকার আইএমএফের কাছ থেকে ৪৭০ কোটি ডলারের ঋণ নেয় বিভিন্ন শর্তে।
এরপর ২০২৪ সালের গণআন্দোলনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার আরও ৮০ কোটি ডলারের নতুন ঋণচুক্তি করে।
এর পর থেকেই কাঠামোগত সংস্কার ও মুদ্রানীতিতে পরিবর্তন আনতে আইএমএফের চাপ বাড়তে থাকে।

তবে এবার পরিস্থিতি বদলে গেছে বলে জানান অর্থ উপদেষ্টা।
তিনি বলেন,দেশের সার্বভৌম অর্থনীতির স্বার্থেই আইএমএফের অতিরিক্ত কোনো শর্ত বাংলাদেশ মেনে নেবে না।

ড. সালেহউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশের সরকারি প্রতিনিধি দল বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়।
পরে অর্থ সচিব ড. খায়েরুজ্জামান জানান, রপ্তানি খাতের সহায়তায় রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ)-এ
বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা (MIGA) ৫০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ড. খায়েরুজ্জামান, অর্থ সচিব এ সময় এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব বলেন,কোনো বিদেশি কোম্পানিকে সুবিধা দিতে নয়, বরং উন্নত সেবা নিশ্চিত করতেই চট্টগ্রাম বন্দরের শুল্কহার কিছুটা সমন্বয় করা হয়েছে।

সরকার এখন অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে স্বনির্ভর কৌশলে এগোচ্ছে।
আইএমএফ বা অন্য কোনো সংস্থার শর্ত নয়, বরং নিজেদের উন্নয়ন রূপরেখাকেই সামনে রেখে পথচলার অঙ্গীকার করছে বাংলাদেশ।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯