ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে জামায়াত: আজিজুল বারী হেলাল

রাজনীতি | ব্যুরো প্রাধান খুলনা

(১০ মাস আগে) ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৯:২৮ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই দলটি বলছে, তাদের প্রতীকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে—এটি সম্পূর্ণ মিথ্যাচার এবং ইসলামের অপব্যবহার।”
বুধবার (১৫ অক্টোবর) খুলনার কয়রা উপজেলায় আয়োজিত “যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার” শীর্ষক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হেলাল বলেন, “জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির মিথ্যাচার ও বিভ্রান্তির রাজনীতি করছে। তাদের ভাষা অশ্রাব্য ও নোংরা। ইসলামকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে।” তিনি বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়ে সংসদে গেলে, কয়রার মানুষের দীর্ঘদিনের দুঃখ—কপতাক্ষ ও সাতবাড়িয়া নদীর ভাঙন থেকে মুক্তি দেওয়া হবে। আমরা ইনশাআল্লাহ বেড়িবাঁধ পুনর্র্নিমাণ করব এবং স্থায়ী সমাধান আনব।” অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “উপদেষ্টাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
প্রশাসনে থাকা কর্মকর্তারাও কোনো দলের প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু নির্বাচন সম্পন্নে ভূমিকা রাখবেন—এটাই জনগণের প্রত্যাশা।” তিনি আরও বলেন, “ধানের শীষ মার্কা বিজয়ী হয়ে যদি সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ এক বছরের মধ্যেই এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব। দরিদ্র ও অসহায় পরিবারের জন্য থাকবে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’, যার মাধ্যমে তারা ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষি উপকরণ পাবেন।”
এ সময় তিনি সকল রাজনৈতিক দলকে জুলাই সনদে স্বাক্ষর করে নির্বাচনকে অনিশ্চয়তা থেকে মুক্ত করার আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম; প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ। বিশেষ বক্তা ছিলেন যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি। সভাপতিত্ব করেন কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন কয়রা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মোহতাসিম বিল্লাহ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইছানুর রহমান। সমাবেশে খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম