ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৩ দফা দাবীতে ভৈরবে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(৯ মাস আগে) ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২:২০ অপরাহ্ন

banglahour

 সরকারি নিয়মে চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং ২০% বাড়িভাড়া সহ ৩ দফা দাবীতে ভৈরবে এমপিওভুক্ত শিক্ষকদের ৫ম দিনের মতো  কর্মবিরতি পালন করছে। আজ সকাল থেকে ভৈরবে এমপিও ভুক্ত উচ্চ বিদ্যালয়,মাদ্রাসা ও কলেজের শিক্ষকরা ক্লাল বর্জন করে এ কর্মবিরতি পালন করছে। দাবি আদায়  না হওয়া পর্যন্ত তাদের এ কর্মবিরতি চলবে বলে শিক্ষকরা জানান। তাছাড়া ঢাকায় আন্দোলনে শিক্ষকদের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 
 এ বিষয়ে ভৈরব উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মোঃ মোক্তার হোসেন জানান,১ হাজার টাকা  চিকিৎসা ভাতা,বেতনের ২০% বাড়িভাড়া এবং শতভাগ উৎসব ভাতা প্রদানে শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা যেন তাদের দাবি মেনে নেন। দাবি মানা না হলে  কর্মবিরতি অব্যাহত থাকবে  বলে তিনি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯