ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আগামী নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে জনগণ সিদ্ধান্ত নিবে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রাজনীতি | ঠাকুরগাঁও প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২:৪৮ অপরাহ্ন

banglahour

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল পিআর নিয়ে চিৎকার করছে। আসলে জনগণেররা কি পিআর বুঝে? পিআর পদ্ধতি হচ্ছে ব্যক্তিকে নয় দলকে ভোট দিতে হবে। যে পদ্ধতিতে আমি বুঝতেই পারবোনা যে আমি কাকে ভোট দিচ্ছি সে পদ্ধতিতে ভোট দিব কিভাবে?


তিনি আরো বলেন, পিয়ারসহ নানান দাবিতে বিভিন্ন রাস্তা অবরোধ করে বর্তমানে আন্দোলন করা হচ্ছে। এগুলোর একটাই উদ্দেশ্য নির্বাচন যেন না হয়। জনগণ নির্বাচন চায়, ভোট দিতে চায়। তাদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। এ বিষয়ে আমরা কোন আপোষ করবোনা। এজন্য সকলকে পিআর থেকে শুরু করে সকল কিছু বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ৬০ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। জেলখানায় পাঠানো হয়েছে হাজার হাজার নেতাকর্মীদের। মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে আটক করে রেখেছে। পদ্মা নদীতে নাকি টুস করে ফেলে দিবে এমন মন্তব্য করেছিলেন সেই স্বৈরাচারী সরকার।

আওয়ামী লীগ নিয়ে তিনি বলেন, আওয়ামীলীগ ছাড়া কোন কিছু হতো না। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুই ছিল আওয়ামী লীগের দখলে। চুরি ডাকাতি লুট থেকে শুরু করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। ব্যাংক গুলোকে শেষ করে দিয়ে বিদেশে পাচার করেছে আমাদের সম্পদ। লন্ডনে তাদের বাড়ি আছে ৩৬৫ টি। হাসিনা চলে যাওয়াতে মানুষের মধ্যে শান্তি নেমে এসেছে। এখন সবাই অন্তত শান্তিতে ঘুমাতে পারে।

বিএনপির মহাসচিব বলেন, আমরা চাই সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন হোক। যে নির্বাচনের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকার নির্বাচিত হবে জনগনের ভোটের মাধ্যমে। তবে রাতের ভোটে নয়।  জনগণ তার ইচ্ছে মতো প্রতিনিধিকে ভোট দিয়ে সরকার গঠিত হবে।

গনমাধ্যমে নিয়ে তিনি আরো বলেন, এখন মাঠ সংবাদ কর্মীরা যা তথ্য সংগ্রহ করে অফিসে পাঠায় তাই ছাপানো হয়।‌সেই স্বাধীনতা এখন গণমাধ্যমকর্মীরা পেয়েছে।‌ অথচ আওয়ামী লীগের সময়ে সংবাদ গুলো স্বাধীনভাবে প্রকাশ হতো না।

মির্জা ফখরুল বলেন, আমরা যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি তাহলে আমরা যে ৩১ দফা দিয়েছি সেগুলো বাস্তবায়ন করবো। বেকার সমস্যা থেকে শুরু করে দেশের উন্নয়নে সকল কাজ আমরা করবো। শিক্ষকরা যে আন্দোলন করছে তাদের জাতীয়করণের ব্যবস্থা করার চেষ্টা আমরা করবো।

সমাবেশে সভাপতিত্ব করেন বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম আবুল কাশেম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম