ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসিতে পাশ করিনি কেউ

শিক্ষা | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি

(১০ মাস আগে) ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫:৩৯ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চারটি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা এই তথ্য নিশ্চিত করেছেন।

একজন শিক্ষার্থীও পাস না করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো রাজবাড়ী সদরের বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজ, কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজ , গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ ও আব্দুল হালিম মিয়া কলেজ।

রাজবাড়ী সদরের বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল আকরাম বলেন, আমাদের কলেজের ৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তারা সবাই ছিলো অনিয়মিত। এবার ৮ জনই ফেল করেছে।

রাজবাড়ীর কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন বলেন, আমাদের কলেজ থেকে এবার ১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে ১৪ জন নিয়মিত ও ১ জন অনিয়মিত পরীক্ষার্থী ছিল। সবাই পরীক্ষায় ফেল করেছে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের শিক্ষক সালাউদ্দিন মাহমুদ রেজা বলেন, এ বছর আমাদের কলেজ থেকে ৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। এবার ৭জনই ফেল করেছে।

গোয়ালন্দের আব্দুল হামিদ মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার বলেন, আমার কলেজ থেকে এ বছর নিয়মিন ও  অনিয়মিত মিলিয়ে ৫জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সবাই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম