খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্বোধন উপলক্ষে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করেন বাংলাদেশ ডায়বেটিক সমিতি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনের অপেক্ষায় থাকা বাংলাদেশ ডায়বেটিক সমিতি পরিচালিত ১০০ শয্যা বিশিষ্ট কুমিল্লা খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতাল উদ্বোধন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. একে আজাদ খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়বেটিক সমিতির মহা সচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, এনএইচএন এর নির্বাহী পরিচালক ডাঃ এমএ সামদ, এনএইচএন এর চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির।
ডাঃ আতাউর রহমান জসিমের সঞ্চালনায় বক্তারা বলেন,
দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক ডায়াবেটিক ও জেনারেল চিকিৎসা সেবা পৌঁছে দিতে ডায়বেটিক সমিতি কাজ করছে।
কুমিল্লা খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতাল চালুর মাধ্যমে এই অঞ্চলের জনগণ আধুনিক চিকিৎসা সুবিধা পাবে। এ অঞ্চলের মানুষদের চিকিৎসার জন্য আর কুমিল্লার বাহিরে যেতে হবে না।
এ হাসপাতালে ৩০% বেড সহ চিকিৎসার যাবতীয় খরচ গরীব ও দুস্থ মানুষদের জন্য সম্পূর্ণ ফ্রী রাখা হয়েছে।
সভায় কুমিল্লার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং হাসপাতালের কার্যক্রম সবার কাছে পৌঁছে দিতে সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ১০০ শয্যা বিশিষ্ট কুমিল্লা খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালটি বাংলাদেশ ডায়বেটিক সমিতির সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে, যেখানে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগের আধুনিক চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
