পিরোজপুর -৩ মঠবাড়িয়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক জলিল শরীফ একটি মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচনে উপজেলা ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেনের নিকট পরাজিত হয়েছেন।এতে স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার পশ্চিম মিঠাখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল অনুযায়ী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন ফরাজী ৪ ভোট পেয়ে মাত্র ১ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক জলিল শরীফ। যাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পিরোজপুর -৩ আসন মঠবাড়িয়ায় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
যদিও এটি একটি মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন ছিল, তবুও উপজেলা জামায়াতের শীর্ষ নেতা এবং এমপি প্রার্থীর পরাজয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজয়ী সভাপতি শাহাদাৎ হোসেন ফরাজি বলেন, আমি এই প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নের জন্য নিরলসভাবে কাজ করবো। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে মাদরাসাটিকে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
