ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লায়ন ফরিদের মতবিনিময় সভা

রাজনীতি | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ১৮ অক্টোবর ২০২৫, শনিবার, ৯:১২ পূর্বাহ্ন

banglahour

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে মোংলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সোনাইলতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে চাঁপড়ায় চাঁপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এ সময় তিনি সকলের মাঝে ৩১ দফার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করেন।


মতবিনিময় সভায় লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, আমাদের নেতা তারেক রহমানের শ্লোগান ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে। তাই আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির সাথে থাকবেন। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ পরিবেশ সুরক্ষায় কাজ করা হবে।


এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পলাশ শেখ, চাঁপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনমালী ঢালী, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান আলী সরদার ও সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহিল মারুফ প্রমুখ । 

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম