জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন , জুলাই সনদ সাক্ষরের অনুষ্ঠানে অতিথিদের আসনে থাকার কথা ছিলো জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের। কিন্তু আমরা দেখলাম একটা রাজনৈতিক দলের চুক্তির মিলনমেলা। না এখানে কোন জুলাই যোদ্ধা বা শহীদ পরিবারের জন্য মর্যাদার আসন আছে, না কোন ব্যবস্থা আছে। একটা পরিস্থিতিতে তাদের নিজেদের একটা ক্ষোভ তৈরি হয়- ওই ক্ষোভের বহিঃপ্রকাশ সেখানে তারা দেখিয়েছে। কিন্তু এটাকে অন্তবর্তীকালিন সরকার প্রশাসনের মাধ্যমে হোক বা নিজেরাই বলেন, অন্যভাবে ডিল করতে পারতো। কিন্তু তারা যেভাবে সেখানে লাঠিচার্জ করেছে, টিয়ারশেল ছুড়েছে, রাবার বুলেট ছুড়েছে। এগুলো খুবি অপ্রত্যাশিত এবং দুঃখজন। এই কালচারগুলো আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা ছিল, তাদের সাথে কোন ভাবে মেনে নেওয়া যায়না। এর জবাব কিভাবে অন্তবর্তীকালিন সরকার দিবে এবং এর দায় কিভাবে তারা নিবে, এই প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে নেওয়া উচিত।।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায়সাড়া ভাব দেখা গিয়েছে। সেইফ এক্সিট মানে দেশ ছেড়ে পালাতে হবে এমন না। এখানে সেইফ এক্সিট দেখা গিয়েছে কোন মতে জুলাই সনদ নামকাওয়াস্তে সাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলেই হলো। এতে সংস্কার হোক আর না হোক, জুলাই সনদের আইনী ভিত্তি থাকুক আর নাই থাকুক, পরবর্তী নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করুন আর না করুক। তাদের কাজ কোনোমতে সাক্ষর করে যেতে পারলেই হলো। আমরা তো তাদের কাছে নতুন করে কিছু চাইনি। এই সনদে আমরা চেয়েছি প্রধান উপদেষ্টা এটার আদেশ জারি করবেন। যা আমাদের আহ্বায়ক অনেক আগে থেকেই বলেছেন।
তিনি বলেন,আমরা অনেক ছাড় দিয়েছি, ঘোষণাপত্রেও ছাড় দিয়েছি। ঘোষণাপত্র নামকাওয়াস্তে একটা রিটেন পেপার হয়ে বসে আছে। কোন কার্যকরিতা আমরা দেখছি না। এরকম যদি সনদের ক্ষেত্রে হয়, তাহলে দেখা যাবে কিছুদিন পর অভ্যুত্থানটাই নাই। আবার কিছুদিন পরে দেখা যাবে এই অভ্যুত্থানে যারা যোদ্ধা ছিল, তাদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায় অভিযুক্ত করে একে একে মামলা দেওয়া হবে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়সাড়া ভাব দেখিয়েছে, তাই আমরা জুলাই সনদ সাক্ষরের অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি। উপদেষ্টাদের অনেকেই তাদের জায়গা থেকে কাজ করার চেষ্টা করছেন। অনেক রুটিন ওয়ার্ক করছেন। সার্বিকভাবে যতটুকু প্রত্যাশা ছিলো ততটুকু হচ্ছে না।
অনেক গুরুত্বপূর্ণ বিষয় ক্লিয়ার না করে তাড়াহুরো করে দায়সাড়া সনদ সাক্ষর করা হয়েছে।
শুক্রবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
