বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, গত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে, রাতের বেলা ঘুমে থাকা অবস্থায় ভোট হয়ে গেছে। কিন্তু এবার মনে হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন সত্যি সত্যি নির্বাচন হবে। মানুষ যাদেরকে ভাল মনে করবেন, আপনার এলাকার জন্য যে কাজ করবে তাকেই ভোট দিবেন। আপনাদের সবার একটা করে ভোট, আমারও একটা ভোট। কাজে আমাদের অধিকার সবার সমান এবং এই ভোটটার বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। অনেকেই অনেক কথা বলবে, অনেকেই অনেক লোভ দেখাবে কিন্তু কোন প্রলোভনে দয়া করে আমরা ভোট দিবো না। কাজেই ভোটের দিন ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি নির্ভয়ে দিবেন।
শনিবার ( ১৮ অক্টোবর) বেলা ১১ টায় দিনাজপুরের হিলিতে কয়েকটি পথসভায় তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকেই।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
