ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

রাজনীতি | আলী আকবর, জামালপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ৩:১৩ অপরাহ্ন

banglahour

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
কেন্দুয়া ইউনিয়ন মহিলা দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। 

সমাবেশের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন মিলন।
জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শফিউর রহমান শফি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একেএম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকনসহ জেলা-উপজেলা এবং কেন্দুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, কেন্দুয়া ইউনিয়ন মহিলা দলের যে সমাবেশ আজ সেটা আমার জানামতে জামালপুর জেলার মধ্যে সর্ববৃহৎ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমি সকলের কাছে কৃতজ্ঞ।

আমি আশা করি সামনে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে মহিলাদের সর্বোচ্চ ভোটে ধানের শীষ প্রতীকের বিজয় হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম