ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমানের বিবিসি বাংলার সাক্ষাৎকার প্রদর্শন।

রাজনীতি | মো.মিজানুর রহমান, পিরোজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ৪:৫৫ অপরাহ্ন

banglahour

 পিরোজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া  বিবিসি বাংলার সাক্ষাৎকারটি প্রদর্শন করা হয়েছে।পাশাপাশি এ সময় জনসাধারণের মধ্যে রাষ্ট্র কাঠামো  মেরামতের ৩১ দফার লিফলেট ও বিতরণ করা হয়।

জেলার ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মুন্সীরহাট বাজারে গতকাল  শনিবার(১৮ অক্টোবর)  রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান।
দল মত নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ একত্রিত হয়ে অনুষ্ঠানটি উপভোগ করেন।প্রদর্শনের পুরো সময়জুড়ে উপস্থিত দর্শকদের মধ্যে গভীর আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।  অনেকে জানান, তারেক রহমানের যুক্তি, প্রজ্ঞা ও দেশমাতৃকার প্রতি আন্তরিকতা তাদের নতুনভাবে অনুপ্রাণিত করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক সহ চন্ডিপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম