ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ (এ.কে আজাদ) এর মাধ্যমে আওয়ামী লীগকে ও সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগে ও এর প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্রদল।
রোববার সন্ধ্যায় সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এ মিছিলে অংশ নেয়।
সন্ধ্যায় মিছিলটি রাজেন্দ্র কলেজের শহর শাখা থেকে বের হয়ে মুজিব সড়ক দিয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ ।
এ সময় এ.কে আজাদ ও স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
