ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আমরা মনে করি নির্বাচন কমিশন আসন্ন নির্বাচন করতে সক্ষম- রুহুল কবির রিজভী

রাজনীতি | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(১ বছর আগে) ২০ অক্টোবর ২০২৫, সোমবার, ৮:৩৬ অপরাহ্ন

banglahour

বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লাগাতার অগ্নিকাণ্ডের ঘটনাগুলো হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ। দেশীয় ও বিদেশী শক্তি মিলে আন্তর্জাতিকভাবে দেখাতে চাইছে যে “হাসিনা বিহীন বাংলাদেশ ঠিকভাবে চলছে না।”

সোমবার (২০ অক্টোবর) কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “আমরা মনে করি নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে দৃঢ়তা দেখিয়েছে—সবাইকে একত্রিত করা, নীতির প্রশ্নে অবস্থান নেওয়া এবং আইনগত সীমার বাইরে না যাওয়া—এসব কিছুই প্রশংসনীয়। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা দেখছি, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে সক্ষম।”

তিনি আরও বলেন, “এসব অগ্নিকাণ্ড বা বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না। তবে সরকারকে এসব বিষয়ে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনের ভেতরে যেসব দোসর রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”

উল্লেখ্য, সম্প্রতি চৌদ্দগ্রামের প্রত্যন্ত অঞ্চলের অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলম বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি গান পরিবেশন করেন। গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা তারেক রহমানের নজরে আসে। তার নির্দেশে সোমবার রুহুল কবির রিজভী জাহাঙ্গীর আলমের বাড়িতে যান।

এর আগে চান্দিনায় জুলাই আন্দোলনে নিহত এক শহীদের কবর জিয়ারত করেন তিনি।

চৌদ্দগ্রামে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক সদস্য আমিরুজ্জামান আমির, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সভাপতি মো. কামরুল হুদা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম