ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ

রাজনীতি | ফরিদপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০:৫৮ পূর্বাহ্ন

banglahour

গুরুত্বপূর্ন সাংগঠনিক দায়িত্বে থেকেও জেলা যুবদলের স্বাভাবিক কার্যক্রম  পরিচালনায় শৈথিল্য প্রদর্শন করায়, বিশৃঙ্খলা তৈরী হওয়ায় ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ  রাজিব হোসেন ও সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার ( ২০ অক্টোবর ) রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকান্ডের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ২৪ ঘন্টার মধ্যে  জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এর সম্মুখে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রোববার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে গনসংযোগকালে ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদের গাড়ী বহরে হামলা করে স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এ সময় ডিবি পুলিশের একটি গাড়ী ও এ কে আজাদের বহরের একটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার একদিন পরে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম