ঢাকা, ১৬ মে ২০২৬, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা করছে ফরিদপুরের পুলিশ- সংবাদ সম্মেলনে নায়াব ইউসুফ

রাজনীতি | ফরিদপুর প্রতিনিধি

(৬ মাস আগে) ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২:৪০ অপরাহ্ন

banglahour

পুলিশ ও স্থানীয় প্রশাসন ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা করছে এমন অভিযোগ করে সাবেক সংসদ সদস্য এ.কে আজাদ ও আওয়ামীলীগের পুনর্বাসনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন ফরিদপুর ৩ আসনের সম্ভব্য সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।

সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সম্মেলনে তিনি আরো বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসীদের নিয়ে গণসংযোগকালে বিএনপিকে উদ্দেশ্য করে উস্কানিমূলক স্লোগান দেয়ায় পরমানন্দপুরে দু'পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।  এ ঘটনাকে ভিন্ন খাতে নিতে হামলার মনগড়া তথ্য দিয়ে এ কে আজাদ বিএনপি ও আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

ফরিদপুরে আবার আওয়ামী দু:শাসন শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার পর থেকেই পুলিশ বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার করতে বাড়িতে অভিযান চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, রাসিদুল ইসলাম লিটন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

সংবাদ সম্মেলনের পর এ.কে আজাদ এর বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯