ঢাকা, ৮ নভেম্বর ২০২৬, রবিবার, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

অপরাধ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৬:০৪ অপরাহ্ন

banglahour

 ভৈরবে ৫ হাজার ৮শ পিচ  ইয়াবাসহ ২ মাদক কারবারি কে গ্রেফতার  করেছে র্যাব -১৪। গ্রেফতারকৃতরা হলো  মোঃ মিজানুর রহমান (৩১) এবং  রতন বর্মন (২৬)।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে  ভৈরব থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে ভৈরব থানায় হস্তান্তর করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের সিনিয়র সহকারী পরিচালকের পক্ষে  জানায়, সোমবার রাত১ টার দিকে  ঢাকা- সিলেট  মহাসড়কের নাটাল টোলপ্লাজা এলাকায়  চেক পোষ্ট বসিয়ে  গ্রেফতকরকৃত মাদক কারবারিদের হেফাজত হতে ৫৮০০ (পাঁচ হাজার আটশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ০১টি সাদা রঙের মাইক্রোবাস, ০৩ টি মোবাইল ফোন ও ক্রয়/বিক্রয়ের নগদ ১০,৮৩০/- টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজার মূল্য ১৭,৪০,০০০/- (সতেরো লক্ষ চল্লিশ হাজার) টাকা।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে  ভৈবর থানায় আসামীসহ আলামত হস্তান্তর করা হয়েছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম