প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, সুশাসন প্রতিষ্ঠা, ও নাগরিক অধিকার সুরক্ষাসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে দেশের চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া আরও শক্তিশালী করতে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। তিনি বলেন, জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনিক ও নির্বাচনী কাঠামোতে সংস্কার জরুরি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এনসিপি নেতাদের প্রস্তাবনা মনোযোগ দিয়ে শোনেন এবং বলেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও পারস্পরিক আস্থা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
