ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাগর থেকে ফের ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলে আটক ;পাঠানো হবে আদালতে

জাতীয় | বাগেরহাট প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৮:০৪ অপরাহ্ন

banglahour

বঙ্গোপসাগর থেকে ফের ভারতীয় ফিশিং ট্রলারসহ ৯ জেলেকে আটক করেছে নৌবাহিনী।বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলারটি আটক করা হয়।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, আটক ট্রলারে প্রায় দেড় মেট্রিক টন টুনা ফিশ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাছের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, মোংলা সমুদ্র বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগরে ”এফবি এনি ” নামক একটি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে বুধবার বিকেলে টহলরত নৌবাহিনী। ট্রলারটি সমুদ্র সীমা লঙ্ঘন করে বাংলাদেশি জলসীমায় ঢুকে মাছ শিকার করছিল। আটক ট্রলারে ৯ ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার কাকদ্বীপ এলাকায়। ট্রলারটি বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাটের মোংলার ফেরিঘাটে নিয়ে আসে নৌবাহিনী। এরপর জেলেদেরকে থানায় হস্তান্তর করে।
আটকদের বিরুদ্ধে সমুদ্র সীমা লঙ্ঘন আইনে মামলার পর শুক্রবার সকালে জেলহাজতে পাঠানো হবে।
এর আগে গত ১৭ অক্টোবর ১টি, জুলাইয়ে ২টি এবং আগস্ট মাসে ১টি ভারতীয় ফিশিং ট্রলার আটক করে নৌবাহিনী।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম