ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার দর্শনায় কৃষক সমাবেশে জেলা আমীর রুহুল আমিন জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কৃষকদের ভোগান্তি আর থাকবে না, তাদের দরজায় সার পৌঁছে যাবে

রাজনীতি | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১০ মাস আগে) ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১০:১২ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দর্শনায় কৃষক সমাবেশে জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন বলেছেন,
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কৃষকদের ভোগান্তি আর থাকবে না, তাদের দরজায় সার পৌঁছে যাবে। এদেশের কৃষক খেটে খাওয়া মানুষ। শ্রমজীবী মানুষ। চাকরিজীবী ছাত্র জনতা সকলের প্রাণের দাবি জামায়াতে ইসলামীকে এবার রাষ্ট্র ক্ষমতায় তারা দেখতে চাই। তারা এ রাষ্ট্র দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘূষ বানিজ্য মুক্ত,  স্বজনপ্রীতি মুক্ত, দখলদার মুক্ত, দেখতে চায়। কৃষকের জমি ফুরিয়ে যাচ্ছে। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। ফসল উৎপাদন করতে কৃষকদের সার পেতে বেগ পেতে হচ্ছে। কারণ একটি মহল এমন ম্যাকানিজম চালু করেছে যে, সার পেতে হলে দারেদারে ঘুরতেই হবে। এ অঞ্চলে আলু চাষ হয়, পটল চাষ হয়, পেঁয়াজ চাষ হয়,  অনেক রকম খাটো আবাদ হয়। কিন্তু কোন এমপি  কোন শিল্পপতি ভাবেনি এই এলাকায় একটি কোল্ডস্টোরেজ  করলে ভালো হয়। কথা দিচ্ছি- আপনাদের এই আশা আকাঙ্খার প্রতিফলন জামায়াতে ইসলামী করবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের সনদ বাস্তবায়ন করে সবাই  মিলে এদেশকে আমরা গড়তে চাই।  
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চুয়াডাঙ্গার দর্শনা থানা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্হানীয় মুক্তমঞ্চে বিকাল ৫ টায় দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহবুবুর রহমান টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান জেলা সেক্রেটারি এ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি  আব্দুল কাদের, জেলা কৃষি বিভাগের সভাপতি  আলতাফ হুসাইন। 
এছাড়া উপস্থিত ছিলেন দর্শনা থানা  সহকারী সেক্রেটারি মাজারুল ইসলাম ও জাহিদুল ইসলাম,দর্শনা পৌর আমীর  সাহিকুল ইসলাম   অপু  প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম