ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জে দলের গঠনতন্ত্র ও শৃংখলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে বহিষ্কার

রাজনীতি | কিশোরগঞ্জ প্রতিনিধি

(১ বছর আগে) ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৪:৪২ অপরাহ্ন

banglahour

 কিশোরগঞ্জে দলের গঠনতন্ত্র ও শৃংখলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সংবাদ সম্মেলন করে মুবিনকে বহিষ্কারাদেশ প্রদান করে। এর আগে বুধবার  এডভোকেট ফয়জুল করিম মুবিন নামের একটি ফেসবুক পেজ থেকে মুবিন নিজেই লাইভে এসে আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপর সেই ফেইসবুক লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা যোগদানের খবরটি প্রচার করতে থাকে। 
অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জিয়াউর রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুর করিমের ছেলে। ফয়জুল করিম গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক, পৌর বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ শাখার যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া পারিবারিক ভাবেও সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট শরীফুল ইসলাম বলেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের অভ্যন্তরে থাকা অপশক্তি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা জনগণের অর্জিত মহান স্বাধীনতা ও জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যাহার ফলে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এক চরম হুমকির সম্মুখীন হচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে দলীয় শৃংখলার পরিপন্থি ও গঠনতন্ত্রবিরোধী বক্তব্য প্রদান করায় অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হইল।এর আগে গত (৫ অক্টোবর) অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন তার ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করার ঘোষণা দেন। '
এছাড়া গত ২২ অক্টোবর মুবিন তার নিজের ফেসবুক একাউন্টে লাইভে এসে বলন, ‘শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন। আমি রাজনীতি করেছি দেশের জন্য, দলের জন্য নয়। এখন মনে করছি, দেশের নেতৃত্বে শেখ হাসিনার প্রয়োজন। বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের নয়, তিনি এই দেশের স্থিতিশীলতার প্রতীক। দেশ ও জনগণের স্বার্থে এখন ঐক্যের সময়।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, অ্যাডভোকেট জাহাঙ্গীর  আলম মোল্লা, কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট শফিউজ্জামান, অ্যাডভোকেট সাগর প্রমুখ। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম